ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনের আগে ‘সংস্কার জোট’ গঠনের ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে একটি ‘সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, জোট গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে।

সোমবার বিকালে দলটির কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে বিএনপি ও জামায়াত—এই দুই দলই দায়ী থাকবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি আরও বলেন, “দুটি দলের মধ্যে সমঝোতার ডেডলাইন শেষ হয়েছে। মাঠে তর্কযুদ্ধ ও সংঘর্ষ দেখেছি, কিন্তু সমাধান পাইনি। সরকার যদি ঐক্যমত্য কমিশনের ভাষ্য থেকে সরে গিয়ে কোনো পক্ষের পক্ষে অবস্থান নেয়, তাহলে আমরা শহীদ ও আহত পরিবারসহ রাজপথে নামব। দুই দলকে কীভাবে বাধ্য করতে হয়, তা আমরা জানি।”

নাসীরুদ্দীন দাবি করেন, “কেউ সমাজকল্যাণমূলক কাজ করে, কেউ শহীদ পরিবারের ‘পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ যোগ করে ভোট বাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু সামনে এই দুই দলের ভোট ব্যাংক নিচে নামবে। আগামী নির্বাচনের আগে একটি সংস্কার জোট হবে, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনার ব্যাজ দাঁড়িপাল্লা হোক বা ধানের শীষ, বুঝে ভোট দিন সংস্কার জোটকে।”

তিনি বলেন, “দাঁড়িপাল্লা বা ধানের শীষে ভোট দিলে কোনো সংস্কার আসবে না। আমরা চাই, আগামী সংসদে একক নেতৃত্বের পার্লামেন্ট নয়, বরং সংস্কারমুখী সংসদ গঠিত হোক।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং শ্রমিক সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

আগামী নির্বাচনের আগে ‘সংস্কার জোট’ গঠনের ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫