ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নাম যতবার নিয়েছি, আল্লাহর নাম নিলে বেহেশতে চলে যেতাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আক্ষেপ করে বলেছেন, “খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম, হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মনোনয়ন না পাওয়া এই বিএনপি নেতা বলেন, “যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদেরকে দিতেন। যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না, নারীদের ক্ষেত্রে অধিকাংশ তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ব্যতীত বাকিরা ঠিকমতো জিয়াউর রহমানের নাম নেন কি না, জানি না।”

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনীত প্রার্থীকে উদ্দেশ করে টিপু বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ নন, তিনি মাদারীপুরের বাসিন্দা। আমরা এতটাই হতভাগা যে, আমাদের এলাকার কোনো মানুষ মনোনয়ন পেল না। আমরা দলের হাইকমান্ডকে অনুরোধ করব, তৃণমূলের পছন্দের প্রার্থীকে পুনর্মূল্যায়ন করুন।”

তিনি আরও অভিযোগ করেন, “লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও নয়, তাকেই মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরই আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে, নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। মনে হচ্ছে বিএনপির এই নেতাকর্মীদের ভোট তাদের দরকার নেই।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাটোর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী ঘোষণা করা হয়। এর পর থেকেই মনোনয়ন বঞ্চিত স্থানীয় নেতাকর্মীরা তার প্রার্থিতা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

তারেক রহমানের নাম যতবার নিয়েছি, আল্লাহর নাম নিলে বেহেশতে চলে যেতাম

আপডেট সময় ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫