ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে হেরে যাওয়ার ভয় যাদের, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে”— মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় ভীত, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “পিআর মানে ভোট দিব ঠাকুরগাঁওয়ে, এমপি হবে ঢাকায়! পিআর, গণভোট, সংস্কার— এগুলো জনগণ বোঝে না। জনগণ বোঝে, সংস্কার হয় পার্লামেন্টে আর জনগণ বোঝে নির্বাচন।”

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ২ নং আখানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “এই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৬ বছর ধরে দেশ কোনো সুষ্ঠু নির্বাচন বা জনগণ কর্তৃক নির্বাচিত পার্লামেন্ট পায়নি। এই নির্বাচনের মাধ্যমেই আমরা দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারি।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ মজিবর রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে বিকেলে রুহিয়া ইউনিয়নে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, “রুহিয়াবাসী সবসময় ধানের শীষের পক্ষে ছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াবাসীর জন্য রাস্তাঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, “রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা বিএনপির অগ্রাধিকারভুক্ত প্রতিশ্রুতি হবে।”

এই সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

নির্বাচনে হেরে যাওয়ার ভয় যাদের, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে”— মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫