ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ বৃহস্পতিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক। কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে পাঁচ দিন ও আসামিপক্ষ থেকে তিন দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৩ অক্টোবর শুনানি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করে।

প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন।

রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলামগাজী এম এইচ তামিম। এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শাইখ মাহদিআবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং রাজসাক্ষীর পক্ষে জায়েদ বিন আমজাদ শুনানি করেন।

চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষের যুক্তির জবাব দেন। একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ বৃহস্পতিবার

আপডেট সময় ১১:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫