ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

হালুয়াঘাটে স্ত্রী–সন্তানকে শ্বশুরবাড়ি থেকে হত্যার অভিযোগ: রতন মিয়া ও ৭ বছরের নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে রতন মিয়া (৩০) ও তার ছোট মেয়ে নূরিয়া খাতুনের (৭) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত রতন মিয়া নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খিশাকুড়ির আমির হোসেনের ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রতনের সঙ্গে একই এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। তাদের একমাত্র সন্তান নূরিয়া।

বছর দুয়েক আগে জুলেখা দুবাই যান। সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে রতন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি জুলেখা দেশে ফেরেন। দেশে ফেরার পর তাকে বিদেশে যেতে বাধা দেওয়ায় দম্পতির মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার রাতে পরিবারের স্বজনদের চিৎকারে এলাকাবাসী গিয়ে দেখেন রতনের মরদেহ মেঝেতে এবং নূরিয়ার মরদেহ বিছানায় পড়ে আছে। জুলেখাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

রতনের মা অভিযোগ করেছেন, দুই দিন আগে রতন বলেছিল, “বউকে বুঝিয়ে বাড়িতে আনব, আর বিদেশ যেতে দেবো না।” তিনি বলেন, “আমার ছেলে ও নাতীন শ্বশুর-শাশুড়ির হাতে মারা গেছে, আমি বিচার চাই।”

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুণ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারনা পাওয়া গেছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধান করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

হালুয়াঘাটে স্ত্রী–সন্তানকে শ্বশুরবাড়ি থেকে হত্যার অভিযোগ: রতন মিয়া ও ৭ বছরের নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫