ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে? বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আপন ভাই কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভের মুখে এমপি আমির হামজা শাহরুখ-প্রিয়াঙ্কা সম্পর্কের গুঞ্জন ফের আলোচনায় ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

“ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না: কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডা. তাহেরের প্রতিশ্রুতি”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণের মতপ্রকাশের নির্বাচন। তিনি বলেন, “আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু—এভাবে কাউকে দেখি না। আমরা সবাই এ দেশের নাগরিক। সুতরাং জামায়াত ক্ষমতায় এলে কাউকেই নির্যাতনের শিকার হতে হবে না।”

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের দাবি করেন, দেশ এক নতুন বাংলাদেশ দেখবে—যেখানে সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, “জামায়াতের মন্ত্রীরা দায়িত্ব পালন করেছেন সততার সঙ্গে। আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। আমার গ্রেপ্তারের পরও বহু চেষ্টা করেও কোনো দুর্নীতির তথ্য বের করতে পারেনি। বিভিন্ন সময়ে জামায়াতের ৬২ জন এমপি ছিলেন—কারও বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়নি।”

দেশে জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যই প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখছে। আগামীর নির্বাচন হবে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার নির্বাচন।”

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

“ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না: কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডা. তাহেরের প্রতিশ্রুতি”

আপডেট সময় ১১:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫