ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“অর্থ দিয়ে আর ভোট কেনা যাবে না, বিএনপি দেশের জন্য নিরাপদ নয়: ছাত্রশিবির নেতা নুরুল ইসলাম সাদ্দাম”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অর্থ দিয়ে এখন আর ভোট কেনা সম্ভব নয়। বিএনপি অতীতে যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়ে এবার ভোট কেনার চেষ্টা করবে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, বাংলাদেশের জন্য বিএনপি এখন আর নিরাপদ নয়।

শনিবার সকালে মেহেরপুর জেলা ছাত্রশিবির আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে থাকে, আর নির্বাচন এলে সামান্য একটি অংশ জনগণের মাঝে বিলি করে। জনগণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজির মাধ্যমে সেই টাকাই উসুল করবে।

নুরুল ইসলাম সাদ্দাম আরও দাবি করেন, বিএনপি কখনো নিজেদের অর্থ বিলি করে না, কারণ দলে ‘এতো ভালো মানুষ নেই’। তিনি বলেন, আন্তঃদলীয় কোন্দলে বিএনপি নিজেদের ১৮৫ জন কর্মীকে হত্যা করেছে। জুলাইয়ের ঘটনায় তারা যে ১৫৫ জনের তালিকা প্রকাশ করেছিল, তার বেশিরভাগই ছিলেন ছাত্রশিবিরের কর্মী। নিজেদের তালিকা পূরণ করতে ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে বিএনপি— জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, সদর উপজেলা জামায়াত আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইদুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“অর্থ দিয়ে আর ভোট কেনা যাবে না, বিএনপি দেশের জন্য নিরাপদ নয়: ছাত্রশিবির নেতা নুরুল ইসলাম সাদ্দাম”

আপডেট সময় ১১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫