ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“নিজ এলাকায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা বাবরের—৩১ দফা নিয়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের নিজ নির্বাচনী এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, “গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়া ছড়িয়ে পড়েছে। আমার এলাকায় কোনোভাবেই মাদক দেখতে চাই না।”

রোববার তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। মনোনয়ন পাওয়ার পর গত শুক্রবার প্রথমবার নিজ এলাকায় ফিরে মদন পাবলিক হল মুক্ত মঞ্চে গণসংবর্ধনা গ্রহণ করেন তিনি।

শনিবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, হাট ও বাজারে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“নিজ এলাকায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা বাবরের—৩১ দফা নিয়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী”

আপডেট সময় ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫