ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

যমজ হাফেজা বোন আরিফা ও আবিদার দারুণ সাফল্য: এইচএসসিতে জিপিএ-৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরের যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। তারা দু’জনেই কুরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে আনন্দে ভাসছেন মা-বাবা ও স্বজনরা।

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে। তাদের বাবা সৌদি আরবে অবস্থান করছেন। ছোটবেলা থেকেই তারা মা সালমা আক্তারের সঙ্গে রায়পুর পৌরসভার নানার বাড়ির এলাকায় ভাড়া বাসায় থাকছেন।

চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এই দুই বোন। মাত্র দেড় বছরে কুরআন শরিফ মুখস্থ করে হাফেজা হন তারা। তাদের চাচা হাফেজ মশিউর ছিলেন কুরআন শিক্ষার মূল শিক্ষক।

কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ছাত্রী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো এবং যেকোনো পাঠ খুব দ্রুত আয়ত্ত করতে পারতো।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

যমজ হাফেজা বোন আরিফা ও আবিদার দারুণ সাফল্য: এইচএসসিতে জিপিএ-৫

আপডেট সময় ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫