ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

“এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট নয়”— ধামরাইয়ে রিজভী আহমাদ রিজভীর হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

একনায়কতন্ত্র মোকাবেলায় জনগণ যেন আরেক ফ্যাসিস্টের ফাঁদে না পড়ে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ‘অশালীন প্রচারণা’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায়— এটা জনগণ মেনে নেবে না।” তিনি এ সময় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দলের নীতিগত অবস্থানও তুলে ধরেন।

তার বক্তব্যে স্পষ্ট ছিল, বিএনপি সহিংস রাজনীতি বা অপরাধমূলক আচরণের জায়গা নয়। তিনি বলেন, “যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক— তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র ও সচ্ছল মানুষ তারাই হবেন বিএনপির সদস্য।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, “তিনি (শেখ হাসিনা) বলেছেন, যারা আন্দোলন করছে তাদের একেবারে শেষ করে দাও। এই বক্তব্য ভাইরাল হয়েছে। এটি এডিট করা না, বরং বিবিসি ল্যাবরেটরিতে পরীক্ষা করে বলেছে— এটাই শেখ হাসিনার কণ্ঠ।”

তিনি আরও বলেন, “দেশের ছাত্র, সন্তান, শিশুদের পিটিয়ে, গুলি করে, মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তিনি কতটা রক্তপিপাসু, তা দেশের মানুষ জানে।”

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

“এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট নয়”— ধামরাইয়ে রিজভী আহমাদ রিজভীর হুঁশিয়ারি

আপডেট সময় ১২:০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫