ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

বিএনপি নেতাকে মালা পরানোয় আলোচনায় পুলিশ কর্মকর্তা, বদলি গোপালগঞ্জে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১০৭৩ বার পড়া হয়েছে

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ ফের আলোচনায় এসেছেন বিএনপির এক নেতাকে ফুলের মালা পরানোকে ঘিরে। সমালোচনার মুখে তাকে বদলি করে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) এই সংক্রান্ত আদেশ কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা। এর মধ্য দিয়ে তিনি নড়িয়া থানা থেকে গোপালগঞ্জে যোগ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিএনপির নড়িয়া উপজেলা সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন পরিদর্শক সুরুজ উদ্দিন। ওই ছবি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন একটি সংবাদের শিরোনাম করে প্রথম আলো গত মঙ্গলবার প্রতিবেদনও প্রকাশ করে— “বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা।”

এর আগে সুরুজ উদ্দিন আহম্মেদ ২০২৩ সালের ১৫ জুন পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকার সময় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭২ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। একই ঘটনায় একটি ছিনতাই মামলার চার আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পরে সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জে সংযুক্ত করার আদেশের কপি পেয়েছেন এবং তিনি শরীয়তপুর ছেড়ে গোপালগঞ্জে চলে গেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

বিএনপি নেতাকে মালা পরানোয় আলোচনায় পুলিশ কর্মকর্তা, বদলি গোপালগঞ্জে

আপডেট সময় ১২:৩৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫