ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

রংপুরে অর্জন ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই বিপ্লবীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

রংপুর শহরের মডার্ন মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘অর্জন’-এ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালো কালি দিয়ে মুছে দিয়েছে ‘জুলাই বিপ্লবী’ পরিচয়ে আসা একদল যুবক। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকজন ‘জুলাই বিপ্লবী’ সিটি করপোরেশনের একটি গাড়িতে করে ঘটনাস্থলে হাজির হন। এরপর তারা স্প্রে কালি দিয়ে অর্জন ভাস্কর্যে থাকা বঙ্গবন্ধুর ছবি ঢেকে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সিয়াম আহমেদ আয়ান বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুজিববাদে নই। রংপুরের মানুষ কখনো বাড়িঘর ভাঙেনি, তারা শান্তিপ্রিয়। মুক্তিযুদ্ধ একক কারও অবদান নয়—সেটি সকলের। অর্জন ভাস্কর্যে শুধুমাত্র শেখ মুজিবের ছবি থাকা অনুচিত, আমরা চাই সেখানে সকল মুক্তিযোদ্ধার ছবি থাকুক।”

সাম্প্রতিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল অস্ত্র দিয়ে আরেকটির ওপর হামলা চালাচ্ছে, এটা ফ্যাসিবাদ। আমরা এর প্রতিবাদেই প্রতীকীভাবে মুজিবের ছবি ঢেকে দিয়েছি।”

উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি রংপুর শহর ও এর আশপাশে থাকা একাধিক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একইভাবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘অর্জন’ ভাস্কর্যে থাকা মুজিবের ছবিটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়।

তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, “ঘটনার সময় আমরা পেট্রোলে ছিলাম। পরে গিয়ে দেখি তারা কালি দিয়ে মুছে দিয়েছে। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।”

রংপুরের ‘অর্জন’ ভাস্কর্যটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকলেও এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, “জেলা প্রশাসক ঢাকায়, আমি কিছু বলতে পারছি না।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

রংপুরে অর্জন ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলো জুলাই বিপ্লবীরা

আপডেট সময় ১১:০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫