ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দেওয়ার দাবি জামায়াত প্রার্থীর, কুষ্টিয়ায় বিক্ষোভে উত্তাল সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জকে “অভিশপ্ত জেলা” আখ্যা দিয়ে জেলার নাম ও সীমানা পরিবর্তনের দাবি তুলেছেন আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি তোলেন তিনি।

তিনি বলেন, “গোপালগঞ্জের নাম পরিবর্তন নয়, এই জেলাকে আশপাশের চারটি জেলায় ভাগ করে দিলে ভালো হয়—নড়াইল, ফরিদপুর, মাদারিপুর ও বরিশালে ভাগ করে দেওয়া হোক। তিনটি আসন তিন জেলায় দিয়ে দিলেই তো জেলা শেষ। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা।”

আমির হামজা আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপরে হামলা। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা পেরিয়ে যাচ্ছে। এরপরও ব্যবস্থা না নিলে আমরা ধরে নেব, গোপালগঞ্জের দায়িত্বশীলরাই হামলায় জড়িত।”

সমাবেশে জেলা জামায়াতের নেতারা গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাবকে আইনি রূপ দেওয়ার আহ্বান জানান। তাদের ভাষ্য, “অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জের নতুন নামকরণ করতে হবে।” পাশাপাশি জেলার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা। বক্তৃতায় তারা দাবি করেন, গোপালগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দেওয়ার দাবি জামায়াত প্রার্থীর, কুষ্টিয়ায় বিক্ষোভে উত্তাল সমাবেশ

আপডেট সময় ১২:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫