ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

নাহিদ ইসলামের ঘোষণা মুন্সীগঞ্জে: “আরেকটি লড়াই আসছে, এবার নতুন বাংলাদেশ গড়ার”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জানি—আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই লড়াই শেষ না করে থামব না।”

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। কিন্তু ১০টা জায়গায় হামলা হলেও আমাদের থামানো যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, সেটা শেষ করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন বাংলাদেশে।”

তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ের কিছু নেই। আপনার সন্তান শহীদ হয়েছে, তার কথা বলতে হবে। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে পাড়ায় পাড়ায়। আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, তখন নিজেদের অধিকার আদায় করতেও পারব।”

প্রবাসীদের অধিকারের বিষয়টি তুলে ধরে নাহিদ বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে। আমরা তাদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। ইনশাআল্লাহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

নাহিদ ইসলামের ঘোষণা মুন্সীগঞ্জে: “আরেকটি লড়াই আসছে, এবার নতুন বাংলাদেশ গড়ার”

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫