ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক

শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। এই অন্যায়ের বিচার হবেই। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, গতকাল একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত এক শহীদের মায়ের আহাজারি শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তিনি বলেছেন, ‘যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবার ভবিষ্যতের আশা দেখেছে, সেই ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ ভ্যানে তোলা হয়েছে, বাঁচে কিনা না মরে গেছে তা না জেনেই আরও মরদেহসহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।’ ফখরুল প্রশ্ন রেখে বলেন, এটি কি কোনো স্বাধীন দেশের চিত্র? ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশ পাওয়ার জন্য। অথচ সেই রাষ্ট্রের পুলিশ, প্রশাসন—যাদের বেতন আমাদের করের টাকায়—তারা আজ নিজ দেশের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এ নির্মমতা, পাশবিকতা ক্ষমার অযোগ্য।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন এই দানবীয় রাষ্ট্রব্যবস্থা মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বর্বর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার হবেই। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারের পুনর্বাসন করা এবং আহতদের উন্নত চিকিৎসা ও সহায়তা দেওয়া।

বিএনপির মহাসচিব জানান, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সহায়তার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ ইতোমধ্যেই পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি আজই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আহ্বান জানাব, দলের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হোক, যাতে শহীদ পরিবারদের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, আজকের এই সহিংসতা ইতিহাসে লেখা থাকবে, আর এ জন্য যারা দায়ী, তাদের বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবেই। কে দায়িত্ব পাবে, কে পাবে না—সেটা পরে দেখা যাবে। তবে জনগণের বিজয় ঠেকানো যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২

শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫