ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: শাহবাজ শরিফ ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী কাউন্সিলর হওয়ার ইচ্ছাই কাল হয়ে দাঁড়ায় জুলাইয়ে ভূমিকা রাখা ‘কাইল্যা’ পলাশের বিএনপির সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং প্রশাসনের মাধ্যমে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পাইলট স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সদস্য গোলজার আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও মহিলা দলের সভাপতি শামীমা রশিদ।

বক্তারা সরকারের নিন্দা জানিয়ে বলেন, শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির মাধ্যমে সরকার জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে রাখতে চাইছে। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫