ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

মুন্সিগঞ্জে মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কাজের সময় মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), জাহিদ হাসান (১২), রিফাত (১১) সহ ৭ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা একটি শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়ে দেয়ালে থাকা মৌচাকে ঢিল ছুঁড়লে অসংখ্য মৌমাছি তাদের কামড়ে। শিক্ষক মোঃ রাসেল জানান, শিক্ষার্থীদের চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে পাঠান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, ৭ জন শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশে মৌমাছির কামড় দেখা গেছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

মুন্সিগঞ্জে মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত

আপডেট সময় ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫