ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

মুক্তি পেয়েই ২৩ বছর অপেক্ষায় থাকা সেই নারীকে বিয়ে ফিলিস্তিনি আবু বকর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পান ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এদেরই সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু বকর। তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরাইল। বহু বছর বন্দি থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। শুধু তা-ই নয়, মিশরের রাজধানী কায়রোতে পোঁছে বিয়েও করেছেন।

তবে সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হলো- নববধূ হলেন সেই নারী, যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবেই ২৩ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর। কিন্তু সেই তালাক একপ্রকার মানেননি ওই নারী। ২৩ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।

সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর আকরাম আবু বকর কায়রোতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেছেন। ২৩ বছর আগে তিনি নিজেই স্ত্রীকে তালাক দিয়েছিলেন, যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়। কিন্তু ওই নারী তার স্বামীকে ভুলে যাননি; অবিচল ভালোবাসা নিয়ে জীবনের ২৩টি বছর কাটিয়ে দিয়েছেন তার ফিরে আসার আশায়। অবশেষে আকরাম আবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান।

ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরাম আবু বকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরাইলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন। অনুপম পুনর্মিলনের এই ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির দিনে একযোগে ঘটে, যা ফিলিস্তিনিদের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

মুক্তি পেয়েই ২৩ বছর অপেক্ষায় থাকা সেই নারীকে বিয়ে ফিলিস্তিনি আবু বকর

আপডেট সময় ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫