ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা হামলার ঘটনায় এবার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ

মেসির আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ এলেই বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনায় আসে আর্জেন্টিনা—এ কথা নতুন নয়। ফুটবলপ্রেমীদের এক বড় অংশের আবেগ, উচ্ছ্বাস আর সমর্থনের কেন্দ্রবিন্দু হয়ে আছে আলবিসেলেস্তরা। এই ভালোবাসার সূচনা মূলত ১৯৮৬ সালের বিশ্বকাপে, ডিয়েগো ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্সকে ঘিরে।

এরপর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আরও স্পষ্টভাবে ছড়িয়ে পড়ে সেই আবেগ। সেবার তুলনামূলক দুর্বল দল নিয়েও ম্যারাডোনা দলকে নিয়ে যান ফাইনালে। তবে বিতর্কিত এক পেনাল্টি সিদ্ধান্তের পর পশ্চিম জার্মানির আন্দ্রেস ব্রেহমে শেষ মুহূর্তে গোল করলে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ভেঙে যায় ম্যারাডোনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

প্রায় ৩৬ বছর পর একই সুযোগ এসেছে তার উত্তরসূরি লিওনেল মেসির সামনে। ইতিহাস গড়ার হাতছানি—টানা দুইবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। চলতি আসরটি মেসির জন্য প্রায় শেষ বিশ্বকাপ বলেই ধারণা করা হচ্ছে, কারণ টুর্নামেন্ট চলাকালে তার বয়স ৩৯ বছর পূর্ণ হবে।

আর্জেন্টিনার পাশাপাশি বিশ্ব ফুটবলের ইতিহাসে অবধারিতভাবে আসে আরেক কিংবদন্তি নাম—ব্রাজিলের পেলে। ১৯৬২ সালে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ১৯৭০ সালে তৃতীয়বার শিরোপা জিতে নিজের দেশকে জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে এনে দেন তিনি।

ফুটবল ইতিহাসে মাত্র দুইবারই টানা দুই বিশ্বকাপ জয়ের নজির রয়েছে। একটি ইতালির, ১৯৩০-এর দশকে; অন্যটি পেলের ব্রাজিলের। সেই সময় ইতালির কোচ ভিত্তোরিও পোজো ছিলেন ইতিহাসের একমাত্র কোচ, যিনি টানা দুইবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রশ্ন একটাই—মেসির আর্জেন্টিনা কি পারবে ইতিহাসের এই বিরল কৃতিত্বে নিজেদের নাম লিখতে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান

মেসির আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে?

আপডেট সময় ১২:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬