ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট

যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারানোর গভীর শোক—সব প্রতিকূলতাকে জয় করে ফিলিস্তিনের জাতীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাওজিহিতে দেশসেরা হয়েছেন ১৮ বছর বয়সী সাবা রাবাহ

গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাবা বিজ্ঞান বিভাগে ৯৯ দশমিক ৯ শতাংশ নম্বর পেয়ে পুরো ফিলিস্তিনে প্রথম স্থান অর্জন করেছেন।

পরীক্ষার কয়েক দিন আগেই তার আশ্রয়স্থলের পাশের বাড়িতে বোমা হামলা হয়। প্রাণ বাঁচাতে আবারও পরিবারসহ স্থান পরিবর্তন করতে হয় তাকে। এর আগেই ইসরায়েলি হামলায় নিহত হন তার বাবা, যিনি ছিলেন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের শিক্ষক। একাধিকবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়ে যায় তাদের বাড়ি, হারিয়ে যায় পড়াশোনার অনেক বইও।

তবুও নিজের লক্ষ্য থেকে সরে যাননি সাবা। বিদ্যুৎ ও ইন্টারনেট সংকটের মধ্যেও কখনো মোবাইল ফোনের আলোয় পড়াশোনা করে এই অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি।

সাবার স্বপ্ন এখন চিকিৎসক হওয়া। তিনি বলেন, “এটাই ছিল আমার বাবার স্বপ্ন।” আর সেই স্বপ্ন পূরণে মেডিকেলে পড়ার জন্য একটি পূর্ণ বৃত্তি পাওয়ার আশা করছেন এই মেধাবী শিক্ষার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনে নেতানিয়াহু

যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা

আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬