ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

এক সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি থেকে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের সুপারিশ বা তদবিরের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি ক্ষুণ্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি যে প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা বা অর্থ লেনদেনের অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেউ এমন প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে দ্রুত জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে, এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

আপডেট সময় ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬