ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগের দাবি নিয়ে ইসিতে জামায়াত  অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ তুলে তিনি বলেছেন, এমন আচরণের পরও স্থানীয় মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটিই তাদের সৌভাগ্য। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছেন, সেখানকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কোথাও কোথাও কর্মসূচিতে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে।

রাশেদ খাঁন আরও লেখেন, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তার ভাষায়, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করে পরেশব্দের বিপরীতে শব্দের রাজনীতিকরার আহ্বান জানানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গালিগালাজের পর মানুষের ক্ষোভ প্রশমিত করা সহজ নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে শব্দের রাজনীতি করার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদেরঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়করছে না, এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়। রাশেদ খানের এই মন্তব্য নিয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬