ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী ৩ চীনা প্রতিষ্ঠান আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় দমকলকর্মী-পুলিশসহ প্রাণ গেল ৭ জনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পে হবে ১ লাখ ৮০ হাজার চাকরি রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী কৃষকের ছেলে থেকে যেভাবে হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস ‘ডেভিড ইমন’ বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: সমালোচনায় ফিফা সভাপতি এবার লোহিত সাগরে টোল বসানোর পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেয়া উচিত মোদির, দেশের দায়িত্ব অন্য কাউকে দিন: অভিজিৎ দিপকে মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ, ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, আন্দোলনের শুরুতে বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে সম্পৃক্ত ছিলেন না, বরং পরে এ আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতারা ‘গর্তে ছিলেন, ডোবায় ছিলেন, খালে ছিলেন’। এমনকি শুরুতে দলটি আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন বলেন, সংসদে বক্তব্য দেওয়ার জন্য তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তার বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তখন নিয়মিত লাইভও করেছেন বলে উল্লেখ করেন।

তার ভাষায়, আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তাদের অবদান এখন অনেকেই ভুলে যাচ্ছেন। অথচ সে সময় বিএনপি কেবল নৈতিক সমর্থন দিয়েছিল, সরাসরি নেতৃত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি কি তাদের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে মন্তব্য করার দায়িত্ব বিএনপির নেতাদেরই। তিনি শুধু নিজের অভিজ্ঞতার কথাই বলতে পারেন।

রুমিন ফারহানার এসব বক্তব্য নিয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬