ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা ফুটবল খেলা হারাম নাকি জায়েজ—জানালেন ডা. জাকির নায়েক সর্বোচ্চ যাকাত সংগ্রহে প্রথম হয়েছেন ঢাকা জেলা প্রশাসক বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার নিয়মিত যোগাযোগ হয়, মাঠের বাইরে আরও ভালো সে : মেসিকে নিয়ে নেইমার

বিপিএল নিলামে নাঈমের রেকর্ড মূল্য, দলে নেই একাধিক তারকা ক্রিকেটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯২৯ বার পড়া হয়েছে

চলমান বিপিএল দ্বাদশ আসরের নিলামে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় একটি দল। এটাই এখন পর্যন্ত নিলামের সবচেয়ে বড় চুক্তি।

তবে একই নিলাম মঞ্চে দল পাননি কয়েকজন প্রতিষ্ঠিত তারকা ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন চৌধুরী, মুমিনুল হক, শাদমান ইসলাম ও নাহিদুল ইসলামকে এখনো পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। নিলামে নাম উঠলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো পক্ষ।

এবার মোট ১৫৮ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিয়েছেন। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মাত্র দুই জন। ‘বি’ তে ১২, ‘সি’ তে ১৭, ‘ডি’ তে ২৬, ‘ই’ তে ৩৮ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ছিলেন ৬৩ জন খেলোয়াড়। বিদেশি ক্রিকেটারদের তালিকা ছিল আরও বড়।

বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। বিদেশি খেলোয়াড়দের বেস প্রাইস রাখা হয় ক্যাটাগরি অনুযায়ী ১০ হাজার থেকে ৩৫ হাজার ডলার।

নিলাম এখনো চলমান। তাই শেষ পর্যন্ত কে কোন দলে জায়গা পাবেন আর কে থাকবেন দলহীন—তা জানতে অপেক্ষা করতে হবে নিলাম সম্পন্ন হওয়া পর্যন্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

বিপিএল নিলামে নাঈমের রেকর্ড মূল্য, দলে নেই একাধিক তারকা ক্রিকেটার

আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫