ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলায় এবার আইফোন চুরির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা ও আইফোনসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে নিহত রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদ এলাকায় জড়ো হলে সেখানে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কয়েকজন ছাত্রদল নেতা আহত হন।

এ সময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে এজাহারে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই ঘটনায় এনসিপির পক্ষ থেকেও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে একটি মামলা করা হয়েছিল। দুই পক্ষের অভিযোগ ঘিরে হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলায় এবার আইফোন চুরির অভিযোগ

আপডেট সময় ০২:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬