ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ ভূমিকম্পের ৬ দিন পর ধ্বং’স*স্তূ’প থেকে জী’বিত উদ্ধার ৩ বছরের শিশু ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ, আহত বহু পানি সরবরাহ বন্ধের চেষ্টা করলে, হাত কেটে ফেলা হবে: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ

সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে তারেক রহমান, ছবি ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

এবার যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরে এক নিরিবিলি বাসস্টপে অপেক্ষমাণ একজন মধ্যবয়সী তারেক রহমান।

হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স। তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরেই এসে থামে একটি লাল ডাবল-ডেকার বাস। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি ওঠে পড়েন সেই বাসে—কোনো নিরাপত্তা রক্ষী, ঝলমলে প্রটোকল বা গাড়ির বহর নেই।

জানা গেছে, ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপেজ থেকে তোলা একটি ছবিতে দেখা যায় তিনি সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সময় কাটাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিছু একটা পড়ে। পেছনে স্পষ্ট লেখা রয়েছে বাসের গন্তব্য: কিংস্টন। ছড়িয়ে পাড় ছবিগুলোর মধ্যে আরেকটি ছবিতে দেখা যায় তারেক রহমান বাসে উঠছেন, আরেকটিতে দেখা যায় তিনি বাস থেকে নামছেন।

এই ছবিগুলোর কমেন্টে দেখা যায়, অনেকেই দেখছেন এক ধরনের ‘অ্যান্টি-ভিআইপি’ রাজনীতির বার্তা হিসেবে। যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনই নিয়ম—সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাসে যাতায়াত করছেন, তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীদিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে তারেক রহমান, ছবি ভাইরাল

আপডেট সময় ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫