ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

এবার ইসলামের প্রকৃত উৎস হলো কুরআন ও সুন্নাহ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী সেই ইসলামের অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোন স্বতন্ত্র ইসলাম নেই। বুধবার (০৬ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

এদিকে বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর দেয়া এক বক্তব্যের বরাত দিয়ে দৈনিক ইনকিলাবের ৬ আগস্ট সংখ্যার প্রথম পাতায় প্রকাশিত সংবাদে ‘জামায়াতে ইসলামি ভণ্ড ইসলামি পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ শিরোনামে যে কটূক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। জামায়াতের এই নেতা বলেন, দেশের ইসলামি দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক, তখন এমন মন্তব্য ইসলামি ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বক্তব্য ইসলামি মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করার শামিল।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, তা আদৌ সত্য নয়। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তাঁর দায়িত্বশীলতার পরিপন্থি।

এহসানুল মাহবুব বলেন, যখন দেশের ইসলামি দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মত একজন প্রবীণ দায়িত্বশীল আলেমের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। তাই এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: জামায়াত

আপডেট সময় ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫