ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার (৯ আগস্ট) টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব।’ খবর এনডিটিভির

এদিকে মুনির আরও হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেবেন। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে।

তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করবো। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। ডিনারে প্রায় ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক চারদিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে—আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করবো, এরপর পশ্চিমে অগ্রসর হবো।

মুনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান

আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫