ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

দেশের ৭০ শতাংশ মানুষ মনে করেন এবার নির্বাচন সুষ্ঠু হবে: জরিপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে দেশের ৭০ শতাংশ মানুষ মনে করেন এবং ১৫ শতাংশ মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না। এমন চিত্র উঠে এসেছে সম্প্রতি পরিচালিত এক জাতীয় জরিপে। সোমবার (১১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিআইজিডি পালস সার্ভে’-এর গবেষণা পেপার উন্মোচন অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জরিপ মতে, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল (৭১%) তা এ বছরের জুলাইতে এসে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। একই চিত্র অর্থনৈতিক গতিপ্রকৃতি নিয়েও। তবে গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানের অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক বলেছেন জরিপে অংশগ্রহণকারী। এ ছাড়া, ৫৫ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্দিষ্ট টাইমলাইন অর্থাৎ ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন চান।

এদিকে ২৫ শতাংশ মানুষ নির্বাচন চান ডিসেম্বর ২০২৬ বা তার পরে। জরিপটি বিশ্লেষণ করে দেখা যায়, ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত। নারীদের নিরাপত্তা (৫৬%), রাতে চলাচলের নিরাপত্তা (৬১%) এবং পোশাকের ক্ষেত্রে হেনস্তা (৬৭%) নিয়েও যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে ।

জরিপ অনুযায়ী, ৩৬ শতাংশ মানুষ মনে করেন জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে টিকবে না। এর বিপরীতে মত দিয়েছেন ৩৮ শতাংশ মানুষ। মন্তব্য করেননি ২৬ শতাংশ অংশগ্রহণকারী। দেশের ৬৪ জেলার ৫ হাজার ৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোন জরিপটি পরিচালনা করে বিআইজিডি। জরিপটিতে বিভিন্ন বয়সসীমার (১৮ থেকে ৫০+) নারী (৪৭%) ও পুরুষ (৫৩%) অংশ নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

দেশের ৭০ শতাংশ মানুষ মনে করেন এবার নির্বাচন সুষ্ঠু হবে: জরিপ

আপডেট সময় ০৫:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫