ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের, শাস্তির মুখে পড়তে পারেন কোচ হোসাম প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিবেচনায় বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান ইরানের হামলার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মরক্কোর বিপক্ষে লড়াই, রেফারির নয়: ফ্রান্স কোচ বিশ্বকাপে শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে! মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে: মামদানি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ফিলিস্তিনের হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করলেন ভারতের সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

এবার প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপেন্দ্র দ্বিবেদী বলেন, হামাস, লস্কর-ই-তাইয়েবা (এলইটি), দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টসহ (টিআরএফ) আরও কয়েকটি সংগঠন স্থায়ীভাবে ভারতের উদ্বেগের বিষয়।

এদিকে ভারত এতদিন আনুষ্ঠানিকভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছে, যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ এরই মধ্যে এই তকমা দিয়েছে। জেনারেল দ্বিবেদীর এই মন্তব্য তাই কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হামাস জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার মাধ্যমে তারা বিশ্বজুড়ে আলোচনায় আসে, যার পর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ শুরু হয়। ইসরাইলের আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটিতে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী-শিশু রয়েছেন।

ভারতের দাবি, হামাস ঐতিহাসিকভাবে কাশ্মীর ইস্যুতে জড়িত না হলেও, এ বছরের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবসে’ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) হামাস সদস্যদের উপস্থিতি দেখা যায় লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদসহ অন্যান্য পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনের পোশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ‘ভারতের কাছ থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়া হবে’ বলে বক্তব্য দেওয়া ব্যক্তিদের হামাস সদস্য বলছে ভারত। এসব ঘটনা নয়াদিল্লির নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করে।

এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগে ভারতের প্রতি হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছিল ইসরাইল। কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে হবে বলে সেই পদক্ষেপ নেয়নি ভারত। তবে জেনারেল দ্বিবেদীর সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ‘অপারেশন সিঁদূর’র পর ভারতের সন্ত্রাসবিরোধী দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী ও কাশ্মীর প্রেক্ষাপটে নতুনভাবে যুক্ত হওয়া সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের, শাস্তির মুখে পড়তে পারেন কোচ হোসাম

ফিলিস্তিনের হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করলেন ভারতের সেনাপ্রধান

আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫