ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান ইরানের হামলার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মরক্কোর বিপক্ষে লড়াই, রেফারির নয়: ফ্রান্স কোচ বিশ্বকাপে শীর্ষ ১৫ দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে! মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে: মামদানি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানোর দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

এবার দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘স্বাধীনতার এতোবছর পরেও দিল্লি ও পিন্ডির স্লোগান কেন দিতে হচ্ছে, এটি বেদনার। আমাদের মধ্যে হীনমন্যতা আছে। দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে।’

ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির আশীর্বাদ লাগবে, এমন হীনমন্যতা স্বাধীন হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান তরুণদের স্প্রিরিট ধারণ করেন। জুলাই আন্দোলন হাসিনাকে রুখে দিতে শিখিয়েছে।’

ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মতপার্থক্য দূর করে ছাড় দিয়ে হলেও ঐক্যবদ্ধ হতে হবে। লোভের ঊর্ধ্বে উঠে এগিয়ে যেতে হবে।’ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এ্যানি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে বসে কিশোর গ্যাংদের মাধ্যমে দেশ অশান্ত করতে চায়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের

আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫