ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালাল লাখ লাখ ইসরাইলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।

এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানান। ইসরাইলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে’।

জেনারেল সারি জোর দিয়ে বলেন, ‘এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে’।

তিনি বলেন, ‘গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে’। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামি বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এদিকে জেনারেল সারি আরও উল্লেখ করেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালাল লাখ লাখ ইসরাইলি

আপডেট সময় ১০:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫