ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

আমাদের আর হারানোর কিছুই নেই, গাজা ছাড়তে অস্বীকৃতি ফিলিস্তিনিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

এখন যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজায় সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে, গাজা ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন বহু ফিলিস্তিনি। তাদের ভাষ্য, ‘আর হারানোর মতো কিছুই নেই’।

এদিকে প্রায় দুই বছর ধরে অব্যাহত সহিংসতার চক্রে ক্লান্ত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। গত দুই বছর ধরে একের পর এক স্থানান্তরিত হতে হতে হারিয়েছেন ঘরবাড়ি, হারিয়েছেন সবকিছু—এমনকি প্রিয়জনদেরও।

পুরো গাজা উপত্যকার কোথাও নেই নিরাপদ আশ্রয়। প্রশ্ন উঠছে, ফিলিস্তিনিরা আসলে কোথায় যাবে? বর্তমানে গাজার ৮০ শতাংশ এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত—যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ।

এদিকে, গাজার পশ্চিমাঞ্চল ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়। সেখানে গাদাগাদি করে বসবাস করছেন হাজারো মানুষ এবং অস্থায়ী তাঁবুতে থাকা শরণার্থীরা।

ফলে ফিলিস্তিনিদের সামনে বাস্তবে আর কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত হয় তারা থেকে যাবেন, নয়তো গ্রেফতার কিংবা নিহত হবেন। তাদের একটাই অনুভূতি—’হারানোর মতো আর কিছু নেই’। সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

আমাদের আর হারানোর কিছুই নেই, গাজা ছাড়তে অস্বীকৃতি ফিলিস্তিনিদের

আপডেট সময় ০৩:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫