ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে পাকিস্তান। বন্যার পানিতে প্লাবিত হয়েছে খাইবার পাখতুনখোয়াসহ দেশটি বিস্তীর্ণ এলাকা। বন্যায় ৬৫০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। খবর জিও নিউজের।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ২৬ জুন থেকে বন্যায় সারাদেশে কমপক্ষে ৬৫৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ৯২০ জনের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত ৩৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, সোমবার দেশের বিভিন্ন স্থানে নতুন করে বৃষ্টিপাত হচ্ছে, যা মানুষের দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভারী বৃষ্টিপাতে মারদান শহর এবং এর উপকণ্ঠ প্লাবিত হয়েছে। সোয়াবিতে বৃষ্টির পানি নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করেছে, যা ঘরবাড়ি এবং দোকানপাটে প্রবেশ করেছে। সোয়াতের মিঙ্গোরায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সেতু ভেঙ্গে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বুনেরে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

অবিরাম বর্ষণে পাঞ্জাবের মুলতান, কবিরওয়ালা, ঝাং এবং খুশব ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। ভাক্কর এবং মিয়ানিতে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, রোববার খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা, অবকাঠামো ধ্বংস, সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এনডিএমএ ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে। পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানিয়েছে, রোববার থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা প্রদেশে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো 

আপডেট সময় ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫