ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবদলের নাম ভাঙিয়ে আধিপত্যের অভিযোগ, আলোচনায় ‘ইয়াবা মুরাদ’ ভেনেজুয়েলার তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির দুই হাত নেই, মুখ দিয়ে লিখে দাখিল পাস রিয়াদের এবার শাস্তির আওতায় আসছে যাত্রী-পথচারীরাও মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ! ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য বন্ধ করল আমিরাত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের: ইরানের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না। রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে। ট্রাম্প আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

জবাবে ইরান বলেছে, তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না। পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না।

যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দু’দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবদলের নাম ভাঙিয়ে আধিপত্যের অভিযোগ, আলোচনায় ‘ইয়াবা মুরাদ’

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫