ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের স্কুলের অনুষ্ঠানে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানো হলো বোরকা পরা ছাত্রীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

এবার ভারতের গুজরাটের একটি স্কুলের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্কের সৃষ্টি করেছে। ভাবনগরস্থিত ওই স্কুলে গত ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি নাটক উপস্থাপন করেছিল শিক্ষার্থীরা।

সেখানে ‘সন্ত্রাসী’ হিসেবে বোরকা পরা ছাত্রীদের দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। নাটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে বিতর্ক। খবর বিবিসি বাংলার।

অনুষ্ঠানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় খেলনা বন্দুক হাতে কালো রঙের বোরকা পরা কয়েকজন ছাত্রী অন্য ছাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিনয় করছে। পাঁচ মিনিট দু’সেকেন্ডের ওই ভিডিওতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনার উল্লেখ রয়েছে, ব্যাকগ্রাউন্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান বাজতে শোনা যায়।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে ঘিরে নতুনভাবে বিতর্কের সূত্রপাত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের কয়েকজন নেতা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের স্কুলের অনুষ্ঠানে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানো হলো বোরকা পরা ছাত্রীদের

আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫