ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও একজন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। সোমবার (২৫ আগস্ট) স্বপন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, “আমি মামলা করার কথা ভাবছি। ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন।”

রোববার (২৪ আগস্ট) রাতে গ্রেফতার হওয়ার পরই আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তৌহিদ আফ্রিদি সম্প্রতি যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে এবং আরও ১৫০ অজ্ঞাতজনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের?

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

আপডেট সময় ১২:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫