ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

ফেসবুকের বৈষম্যমূলক আচরণের অভিযোগে থানায় জিডি করলেন মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। এ অভিযোগে তিনি সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ বারবার রিমুভ বা সাসপেন্ড করা হচ্ছে। মামুনুল হক বলেন, “গত কয়েক মাস ধরে আমার নাম, বক্তব্য ও ছবি ফেসবুকে অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি facebook.com/mawlanamamunulhaqueofficial এবং অফিসিয়াল পেজ facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, অনেক ব্যক্তি, নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজও একই সমস্যায় পড়ছে। এটি তার ব্যক্তিগত মানহানি, মানসিক যন্ত্রণা ও পেশাগত ক্ষতির কারণ হচ্ছে বলে দাবি করেন তিনি।

মামুনুল হক জানান, আইন মেনে থানায় জিডি করেছেন এবং মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

ফেসবুকের বৈষম্যমূলক আচরণের অভিযোগে থানায় জিডি করলেন মামুনুল হক

আপডেট সময় ১২:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫