ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ

বনজ কুমারের মাম’লায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন খালাস পেয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এদিন রাষ্ট্রপক্ষ সাক্ষীদের উপস্থিত না থাকায় সময় প্রার্থনা করে। তবে বিচারক সাক্ষ্যগ্রহণ শেষ করে রায়ে উল্লেখ করেন—অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে ইলিয়াস হোসেনকে খালাস দেওয়া হয়।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআইর তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই বছরের জুলাইয়ে ট্রাইব্যুনাল সাবেক পুলিশ কর্মকর্তা ও মিতুর স্বামী বাবুল আক্তার এবং তার বাবাকে অব্যাহতি দেন। একইসঙ্গে ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে লাবুও অব্যাহতি পান, আর ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার প্রক্রিয়ায় মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সবকিছু বিবেচনা করে আদালত বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। তাই সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দেওয়া হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির

বনজ কুমারের মাম’লায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫