ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি এক দশক পর জঙ্গি অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন সেই তিন ছাত্রী

উৎসুক জনতা এবং রাজনৈতিক নেতাদের মিলিত ভিড়ে শাহবাগ মোড় অচল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার গভীর রাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। নীলক্ষেত সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখেও উৎসুক জনতার ভিড় দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, রাত পৌনে ১২টার দিকেও অসংখ্য নেতাকর্মী শাহবাগ মোড়ে জটলা তৈরি করেছেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের স্লোগান দিতেও দেখা গেছে। এতে শাহবাগ মোড়ের সড়কে যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীদের সরাতে হিমশিম খেতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ভিড় কমাতে বার বার মাইকিং করতে থাকে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। রাত সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জলকামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে সতর্ক অবস্থানে ছিল।

এর আগে রাত ১১টা দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে উৎসব জনতাকে অযথা ভিড় না করার জন্য অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গননার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।

এদিকে ‎মঙ্গলবার বিকালে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর বিকাল থেকে উৎসুক জনতা ও জামায়াত-বিএনপির কর্মীরা ভিড় করতে থাকেন শাহবাগে।

‎শাহবাগ মোড়ে জটলা বেঁধে অপেক্ষায় থাকা জামায়াতের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর বলছিলেন, তারা পুরো প্যানেলসহ ডাকসু নির্বাচনে জয়ী হয়ে যাচ্ছেন। ফলাফল ঘোষণা হলেই তারা বিজয়ী হবেন।

অন্যদিকে যুবদল-ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দাবি করেন, ছাত্রদল সমর্থিত পুরো প্যানেলের প্রার্থীরা জয়ের কাছাকাছি। প্রতিটি কেন্দ্রে তাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে। দুই রাজনৈতিক দল ছাড়াও, সাধারণ উৎসুক জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

উৎসুক জনতা এবং রাজনৈতিক নেতাদের মিলিত ভিড়ে শাহবাগ মোড় অচল

আপডেট সময় ০১:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫