ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

এবার অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস। বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) রাতে ফিলিস্তিন দূতাবাসের ফেসবুক পোস্টে শহিদুল আলমের প্রশংসা করা হয়।

এদিকে ঢাকার ফিলিস্তিন দূতাবাস তিনটি ছবি পোস্ট করে লিখেছে, গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর সম্মান জানাচ্ছে।

শহিদুল আলমকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়, আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার তথ্য জানান শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে রওনা করেন। সেখান থেকেই গাজার উদ্দেশে এই ফ্লোটিলায় তিনি অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

আপডেট সময় ০৫:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫