ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-সহকারীকে পিটিয়ে নামানো হলো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। বাস চালক জানান, বাস সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে যান।

দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পরে বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের জখম করেছিল। তারা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে নেছারের সম্পৃক্ততা থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-সহকারীকে পিটিয়ে নামানো হলো

আপডেট সময় ১২:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫