ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম ফিফার সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ পেয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন?

শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে এনসিপি: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

এবার শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি মহলের ইন্ধনেই তাদের এই প্রতীকটি দেয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোন বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না তবে প্রতিবাদ জানাবেন। কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে।

গত ২ অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে শাপলা বাদে তালিকায় থাকা ৫০টি প্রতীকের মাঝে যে কোনো একটি বেছে নিতে, সময় বেঁধে দেয়া হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরকে জানান, জুলাই পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হওয়াতেই নির্বাচন কমিশন এমনটা করছে।

ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচিও দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।

এদিকে শাপলা নিয়ে আগেও আবেদন করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি, নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে এমনটা বলেছে। তবে যাদের শাপলা দেয়া হয়নি, সেই দল- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভ্যুত্থানকারী শক্তি হিসাবে এনসিপিকে শাপলা দেয়া হলে কোন মামলা করবেন না তারা। অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক হিসেবে শাপলা দিলে গোলাপ ফুলের সাথে ব্যালট পেপারে মিলে যাবার সম্ভাবনা আছে বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে এনসিপি: নাহিদ

আপডেট সময় ১২:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫