ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান কুয়াকাটায় ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা, ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী ২৬ বছর বয়স পর্যন্ত গাড়ির সেলসম্যান, ডিএনএ পরীক্ষায় জানলেন তিনি রাজপুত্র কলকাতায় দুদিনে বন্ধ ২ শতাধিক হোটেল, বিপাকে হাজার হাজার বাংলাদেশি

টাঙ্গাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলা থেকে তাকে ধরা হয়। ইসমাইল হোসেন নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ছয় মাসের অন্তসত্ত্বা হয়েছেন।

র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন সোমবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর ইসমাইলকে গত শুক্রবার জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন জানান, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক

টাঙ্গাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫