ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

টঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ১৫০ কেজি ইলিশ কেনা, ৪ ক্রেতা আটক ও জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনার দায়ে চার ক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে ফেরার পথে উপজেলার হাসাইল নদীর পাড় এলাকায় টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩ জনকে ১০ হাজার করে এবং অপর ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ওসি সাইফুল আলম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে পদ্মা নদীতে ইলিশ শিকার করে গোপনে বিক্রি করছে। তাদের প্রতিরোধে সকালে অভিযান পরিচালনা করে মাছসহ চার ক্রেতাকে আটক ও জরিমানা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

টঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ১৫০ কেজি ইলিশ কেনা, ৪ ক্রেতা আটক ও জরিমানা

আপডেট সময় ১১:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫