ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭ গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ট্রাম্পের সফর ঘিরে দক্ষিণ কোরিয়ায় ‘নো ট্রাম্প’ বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

এবার দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার (২৯ অক্টোবর) পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতায়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও।

শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতার’ প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।

প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।’

ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড নেড়ে সতর্কবার্তা দেন, ‘এটি চূড়ান্ত বার্তা, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি

ট্রাম্পের সফর ঘিরে দক্ষিণ কোরিয়ায় ‘নো ট্রাম্প’ বিক্ষোভ

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫