ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭ গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

“প্রেমের সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণচেষ্টার অভিযোগ—আদালতের নির্দেশে এনসিপি নেতা গ্রেপ্তার”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

প্রেমের সম্পর্ক থেকে বিরোধ তৈরি হওয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫) দায়ের করেছেন জুলাই মঞ্চের এক নেত্রী। সেই মামলায় আদালতের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম

মামলার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের দাবিতে চলতি মাসের ৫ তারিখে প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু আল আমিন বিয়েতে রাজি না হওয়ায় গত ২৬ অক্টোবর চাঁদপুর আদালতে মামলা করেন ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তার ভিত্তিতে যৌথবাহিনী তাকে আটক করে।

অন্যদিকে এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম জানান, আল আমিন সৈকত নির্দোষ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি

“প্রেমের সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণচেষ্টার অভিযোগ—আদালতের নির্দেশে এনসিপি নেতা গ্রেপ্তার”

আপডেট সময় ১১:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫