ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ট্রেন আটকে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

এবার ময়মনসিংহে মর গৌরীপুরে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এতে নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকার রেলযোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে এই অবরোধের ঘটনা ঘটে। তবে ঘটনার খবরে তাৎক্ষণিক রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে বিক্ষোভকারীরা মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণের পক্ষে স্লোগান দেয়। এ সময় তারা গৌরীপুর আসনে প্রার্থী পরির্বতনের দাবি জানান।

এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, যাত্রীবাহী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিলে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই বিএনপির কর্মীসমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোণার মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ট্রেন আটকে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫