ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল? খামেনির জানাজা আজ, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা খামেনির পাশে ছোট্ট কফিনে ১৪ মাসের জাহরা

বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ হাড়ে হাড়ে বুঝবে: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে, ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। লুটপাট আর দুর্নীতি করেছে। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ হাড়ে হাড়ে বুঝবে: ফয়জুল করীম

আপডেট সময় ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫