ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ ‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’ : মির্জা ফখরুল শিক্ষকতাই সবচেয়ে মহান পেশা, বললেন মির্জা ফখরুল বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে পুতিনের বার্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা খামেনির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে মিশরকে পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সংসদ নির্বাচনে বিএনপি থেকে ৫ শতাংশ শিক্ষককে মনোনয়ন দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন এ দাবি জানান।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, শিক্ষকরা দেশের বিবেক। শিক্ষকরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরইমধ্যে ৩১ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে একটি নতুন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা দলটি ঘোষণা করেছে, তাতে শিক্ষকদের অংশ নিলে নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে, এমন বিশ্বাস শিক্ষাঙ্গণের সবারই।

মনোনয়ন দেওয়ার বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন এই শিক্ষক নেতা। তিনি বলেন, গত ১৭ বছর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বহু নেতা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, দীর্ঘ কারাবাসসহ মারাত্মক হয়রানি সহ্য করেছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা নেমে এসেছে, কিন্তু তারা আন্দোলনের পথ ছাড়েননি। আজ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা সামনে-তখন এই ত্যাগী, স্বচ্ছ, নীতিবান শিক্ষক নেতাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- যারা ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য নিজেদের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলেছেন, তারাই নতুন রাষ্ট্র গঠনে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারেন। এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতাদের কাছে দাবি জানাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্যাগী শিক্ষক নেতানেত্রীকে মনোনয়ন দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ২৩৭টি মনোনয়ন ঘোষণা করলেও এখনও সুযোগ রয়েছে শিক্ষক সমাজকে মূল্যায়ন করার। আমরা আশা করবো বিএনপি দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী শিক্ষকদের মনোনয়নের মাধ্যমে মূল্যায়ন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি

সংসদ নির্বাচনে বিএনপি থেকে ৫ শতাংশ শিক্ষককে মনোনয়ন দাবি

আপডেট সময় ০৫:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫